নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মেঘনায় ডাকাতি,ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিহত-আহত দুই গ্রামবাসী। Nafiz Ashraf.Tnntv24

মেঘনায় ডাকাতি,ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিহত-আহত দুই গ্রামবাসী। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট

মেঘনায় ডাকাতি,ককটেল

বিস্ফোরণে এক ডাকাত নিহত-আহত দুই গ্রামবাসী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মেঘনায় বাল্কহেডে ডাকাতির সময় নিজের হাতে ককটেল বিস্ফোরণে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আটক অপর ২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।অন্যদিকে ডাকাত দলের হামলায় আহত হয়েছে দুই গ্রামবাসী।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এঘটনা ঘটে।

পুলিশ জানায় হতাহতদের উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ার পর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।অপর আহতকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। অপর এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়।আর অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

স্থানীদের ধাওয়ায় ডাকাতরা সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় গেলে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ডাকাত সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। ডাকাতদের হামলায় যাযা আহত হয়েছেন,তারা হলো, ভাটি বলাকী গ্রামের ইসহাক বেপারীর ছেলে আলম (৩৭) ও একই গ্রামের রাসেলের ছেলে সোহাগ (১৬)।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী তারা আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকা থেকে একটি জেলেদের ট্রলার ছিনতাই করে। ছিনতাই করা ট্রলার ও স্পিডবোট নিয়ে কয়েকজন ডাকাত মেঘনা নদীর গজারিয়া উপজেলার ভাটি বলাকী এলাকায় ডাকাতি করতে যায়। স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাতরা জনগণকে উদ্দেশ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।ককটেল নিজের হাতে বিস্ফোরিত হয়ে এক ডাকাত সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকেসহ তিন ডাকাতকে গণধোলাই দিয়ে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের তিন জনের অবস্থায়ই আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর একজন মারা যায়। ঘটনাস্থল থেকে আমরা দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি।

নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার জহিরুল ইসলাম বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত আমাদের হাসপাতালে দুইজন রোগী আনা হয়েছে। তাদের মধ্যে একজন হাতে ককটেল বিস্ফোরিত ব্যাক্তি মারা গেছে। অন্য একজন চিকিৎসাধীন রয়েছে। আমরা কারোই নাম পরিচয় পাই নাই।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় এক ডাকাত সদস্য নিহত হয়েছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো পর্যন্ত কারোই নাম পরিচয় পাওয়া যায় নাই।তাদের নাম পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!