নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বিএনপি’র তিন পরিবারের খোঁজ খবর নিলেন মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

বিএনপি’র তিন পরিবারের খোঁজ খবর নিলেন মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপি’র তিন পরিবারের খোঁজ খবর নিলেন মাসুদুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24

বিএনপি’র তিন পরিবারের

খোঁজ খবর নিলেন মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

যে কাজটি এর আগে বিএনপির কোনো নেতা করেননি, সেই কাজটিই শুরু করেছেন নারায়ণগঞ্জে দলিয় কাজে সক্রিয় হয়ে উঠা বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি রবিবার ( ১৭ আগস্ট ) বিকেলে এক দিনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি পরিবারের তিনটি পরিবারের অসুস্থ্য সদস্য ও প্রবীন সদস্যদের দেখতে তাদের বাসা-বাড়িতে  স্বশরীরে হাজির হন। তাদের পাশে বসে কুশলাদি জানার চেষ্টা করেন। এবং সৃষ্টি কর্তার প্রতি বিশ্বাস ও ভরসা রাখার পরামর্শ দিয়ে বলেন,আমি সব সময় আপনাদের পাশে আছি-থাকব।

নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

একে একে অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা প্র‍য়াত মমিনউল্লাহ ডেভিডের বোন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানার মা, শহর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব জাহাঙ্গীর আলমের পরিবার এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের সাথে কুশল বিনিময় ও শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন।

খোঁজখবর নেয়ার সময় মাসুদ বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং যে কোনো প্রতিকূল মুহূর্তেও আমরা আপনাদের পাশে থাকবো। আমি মাসুদ এই নারায়ণগঞ্জের সন্তান। আমার চৌদ্দ পুরুষদের বসবাস এইখানে। আমি রাইফেল ক্লাব ক্রস করে শহরে ঢুকলে জবাবদিহি করতে হতো আমি আমার শহরে ঢুকতে পারতাম না।

তিনি আরো বলেন, নমিনেশন কোনো ব্যাপার না দোয়া করবেন যাতে মানুষের কাছে থাকতে পারি। আপনাদের স্নেহ ভালোবাসায় যাতে থাকতে পারি। দশজন মানুষের কাজে যাতে লাগতে পারি, এই চেষ্টাই থাকবে আমার। নমিনেশন একটা রাজনৈতিক ব্যাপার জাতীয়তাবাদী দল থেকে যাকেই নমিনেশন দিবে আমরা তারই নির্বাচন করবো। একই পরিবারভুক্ত আমরা। আমরা সেই জিনিসটার প্রতি যাতে সম্মান প্রদর্শন করি।

এসময় উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামান এর ছোট ভাই শামীম আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যকরী সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সাবেক যুবদল নেতা সরকার আলম, সারোয়ার মুজাহিদ মুকুল, শহর ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রোমেল কায়েস, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!