নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পরিত্যাক্ত শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে পরিত্যাক্ত শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পরিত্যাক্ত শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে পরিত্যাক্ত

শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর চাষাঢ়ায় পরিত্যাক্ত ‘শহীদ জিয়া হলে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জিয়া হলের ভেতরে (অডিটোরিয়ামে ) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হলটির ভেতরে কোনো কার্যক্রম না থাকার কারণে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। আশপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে হয়ত আগুনের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডে শহীদ জিয়া হলের ভেতরে থাকা আসবাব পত্র চেয়ার পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে আগুনের সূত্রপাত ঘটেছে নাকি বা ইচ্ছাকৃত ভাবে কেউ লাগিয়েছে কিনা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!