নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে

খাদ্য সামগ্রী বিতরণ

Tnntv24.ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় দুই হাজার পাঁচ শত জলাবদ্ধ পরিবারের মাঝে  সরকারি ত্রাণ চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ) সকালে গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন ও তারাবো পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি ২ হাজার ৫০০জনের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্রবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিনসহ অন্যরা।

এর আগে ত্রাণের আশায় জলাবদ্ধ এলাকা থেকে শত শত মানুষ অনুষ্ঠানস্থলে এসে ভীড় জমায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!