নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ,৫ জন টেটাবিদ্ধসহ আহত ২০ : Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ,৫ জন টেটাবিদ্ধসহ আহত ২০ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ,৫ জন টেটাবিদ্ধসহ আহত ২০ : Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

৫ জন টেটাবিদ্ধসহ আহত ২০

Tnntv24.নিজস্ব পৃতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন টেটা বিদ্ধসহ প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার পর এ ঘটনা ঘটে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায়। একই ঘটনায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে কয়েকটি বাড়ি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে মামলা ও গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরে শুক্রবার বিকেলে বিএনপি ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়ার কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি হয়। এ নিয়ে গত তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার সময় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের কর্মীরা কাকাইলমোড়া এলাকার ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক বাহেরচর এলাকার জাকারিয়ার কর্মীরা  টেটা বল্লম, লাঠিসোটা এবং অন্যান্য দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন টেটাবিদ্ধসহ প্রায় ২০ জন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসা দেয়া হয়েছে।

 

সূত্র জানায়,এ ঘটনায় জাকারিয়ার পক্ষ নেন ওলামালীগের ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইদ্রিস আলীর পক্ষ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন।

 

টেটাবিদ্ধরা হচ্ছেন মকবুল, মঞ্জুর, জসিমসহ ৫ জন। আহত অন্যরা হচ্ছেন, ফরহাদ, মনির, ফজি, শামীম, সাইদুল, সোহাগ, ডালিম, রনি, মীম প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া জানান, ইদ্রিস আলী আওয়ামীলীগের লোক নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা প্রতিহত করি। অপর দিকে ইদ্রিস আলী জানান, জাকারিয়া আওয়ামীলীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। তিনি তার পক্ষের লোকজনের ১০টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!