নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া জেলা প্রশাসকের একক সিদ্ধান্তই কি বহাল থাকবে? Nafiz Ashraf.Tnntv24

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া জেলা প্রশাসকের একক সিদ্ধান্তই কি বহাল থাকবে? Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া জেলা প্রশাসকের একক সিদ্ধান্তই কি বহাল থাকবে? Nafiz Ashraf.Tnntv24

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া জেলা

প্রশাসকের একক সিদ্ধান্তই কি বহাল থাকবে?

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জেলাপ্রশাসকের একক সিদ্ধান্তই কি বহাল থাকবে ? সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে তিনি কার সার্থে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে পাঁচ টাকা বৃদ্ধি করে ৫৫ টাকায় সিদ্ধান্ত দিলেন ? এমন প্রশ্ন এখন নারায়ণগঞ্জবাসীর।

বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় আড়াই ঘণ্টা ধরে মালিক, শ্রমিক ও অন্যান্য পক্ষের তর্ক-বিতর্কের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “মালিক ও শ্রমিক পক্ষ একটি অভিযোগ তুলেছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্নজনকে চাঁদা দিতে হতো। সেই আলোচনার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন যেহেতু চাঁদার বিষয়টি নেই, সেই ছাড় মালিকদের দিতে হবে।”

প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “বাস মালিকরা কখনো চাঁদা দেয়নি। মিডিয়াতে কাজ করার কারণে আমরা বিষয়গুলো খুঁজি। মালিক সমিতিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা নিয়ন্ত্রিত। সরকার পরিবর্তনের পরও এটি প্রভাবিত। বর্তমানে কেউ চাঁদা দিচ্ছে না, অথচ ভাড়া বাড়ানো হচ্ছে।”

জেলা বাসদ কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, “এসি বাসের ভাড়া ৭০ টাকা এবং নন-এসি ৫০ টাকা নির্ধারিত। মালিকরা বিভিন্ন সিট সংখ্যার বাস চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় সিট পূর্ণ হয় এবং ইঞ্জিনের ওপরও যাত্রী বসে। বাসে সিট সংখ্যা বাড়ানো বা কমানো শুধুমাত্র মালিকপক্ষের ইচ্ছায় হওয়া উচিত নয়।”

বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার বলেন, “আমার গাড়িতে ৫২ সিট থাকলেও যাত্রীদের সুবিধার জন্য ৪৫ সিট হিসাব করেছি। বিআরটি অনুযায়ী সঠিক ভাড়া ৫১ সিটের হিসেবে দেওয়া হয়েছে।”

রফিউর রাব্বি উল্লেখ করেন, “গতবারের আলোচনায় বলা হয়েছিল, চাঁদা বন্ধ করলে বাস ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তবে এখন চাঁদা দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং ভাড়া কমানো উচিত।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বাস ভাড়া স্থানীয় মানুষের সুবিধার দিক বিবেচনা করে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা চড়বে, তারাও এখানকার মানুষ। উভয়পক্ষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ, গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!