নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, মালামাল লুট: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, মালামাল লুট: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, মালামাল লুট: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের

উপর হামলা, মালামাল লুট

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় গতকাল ২১আগষ্ট বৃহস্পতিবার তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীরা হামলার শিকার হয়েছেন। রূপসী তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম ও তার সহযোগী কর্মচারীদের উপর অতর্কিত এ হামলা করা হয়েছে। হামলাকারীরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মালামাল লুট করে নিয়ে যায় ।
প্রকৌশলী দ্বীন ইসলাম বলেন, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযান পরিচালনা করার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সোনাবো এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লার বাড়ির আবাসিক অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় হাবিবুল্লাহ ও তার সহযোগী গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেল মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ সদস্যের একদল যুবক তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের বাঁচাতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন দলের অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তিতাস গ্যাস কর্মকর্তা দ্বীন ইসলামের পরিচয়পত্র, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, লোহার পাইপ ও রাইজারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন করলে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!