নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম,গ্রেপ্তার-৫ : Nafiz Ashraf.Tnntv24.

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম,গ্রেপ্তার-৫ : Nafiz Ashraf.Tnntv24.

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম,গ্রেপ্তার-৫ : Nafiz Ashraf.Tnntv24.

রূপগঞ্জে মা ও ছেলেকে

কুপিয়ে জখম,গ্রেপ্তার-৫

Tnntv24. স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার ২৫ আগষ্ট  কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক জানান, দীর্ঘ দিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানের এ জমি নিয়ে আদালতে মামলা চলমান।
এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান ও তার ছেলেরা। এসময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসি্ুবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওমরু ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে। এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে ৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসি্ুবুলকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে  মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!