নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রচারণার শেষ দিনে জামায়াত প্যানেলের অভিযোগ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রচারণার শেষ দিনে জামায়াত প্যানেলের অভিযোগ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রচারণার শেষ দিনে জামায়াত প্যানেলের অভিযোগ। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রচারণার

শেষ দিনে জামায়াত প্যানেলের অভিযোগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণার শেষ দিনেও নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গণসংযোগ ও প্রচারণা শেষে সমিতি ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তারা।

ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়া অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনী প্রার্থীরা ক্ষমতায় থেকে তার অপব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, বারের অফিসকে নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে। বারের লাইব্রেরিতে রাজনৈতিক প্রোগ্রাম করে রাত অবধি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সাধারণ আইনজীবীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট দিতে বিরত রাখা হচ্ছে কিংবা নির্দিষ্ট প্যানেলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি আইন কর্মকর্তাদের ভোট প্রদানের পর ছবি তুলতে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে মিথ্যা মামলা ও গ্রেফতারের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।

এ সময় জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের অন্যান্য প্রার্থী ও সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!