নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের । Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের । Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নে

সহযোগিতার আশ্বাস জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

গতকাল শনিবার সকালে সোনারগাঁয়ের ঐতিহাসিক গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস প্রদান করেন।

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.শায়লা নাসরিন।
গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,সোনারগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশরাফুজ্জামান অপু,ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো.আবুল কালাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবির,সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.গিয়াসউদ্দিন,আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার,এডভোকেট আমির হোসেন,সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজেচর সভাপতি তুহিন মাহমুদ,সোনারগাঁ উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!