নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই বোন নিহত : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই বোন নিহত : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলাতে গিয়ে

পানিতে ডুবে দুই ভাই বোন নিহত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে মেঘনা শাখা নদীতে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে । রোববার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীতে ডুবে তারা মারা যায়।

নিহত পাঁচবছর বয়সী ইয়ামিন উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ও একই এলাকার শাহ আলীর পাঁচ বছর বয়সী মেয়ে নুসাইবা। তারা আপন চাচাতো ভাই বোন ছিল।
নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুইজন খেলাধুলা করছিলো। একসময় বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের মেঘনা শাখা নদীতে একজনের লাশ ভেসে উঠে। তিনি নিজে খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উঠায়। এর আঘা ঘন্টা পর ওই স্থানে নিহত নুসাইবার লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুইজন সবসময় একসাথে খেলাধুলা করতো। আজকেও বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুজতে বের হন। এর মধ্যে বাড়ির পিছনে মেঘনা শাখা নদী থেকে লাশ ভাসতে দেখে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, খেলার কারণে আজ আমার মেয়েকে হারালাম। এ শোক আমি কিভাবে কাটাবো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!