রূপগঞ্জে ট্রাকের চাপায়
গার্মেন্টস শ্রমিক নিহত
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় সড়ক দুর্ঘটনায় ভুলতা এলাকার রবিনটেক্স পোশাক কারখানার শ্রমিক শেখ ফরিদ (২০) নিহত হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার সকালে রাস্তা পারাপারের সময় সিলেটগামী অজ্ঞাত মালবাহী ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।








