নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে সংসদিয় নির্বাচনি আসন পূণনির্ধারণ: বন্দর-সদর পাঁচ, সিদ্ধিরগঞ্জ যোগ হলো সোনারগাঁ তিন আসনে। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে সংসদিয় নির্বাচনি আসন পূণনির্ধারণ: বন্দর-সদর পাঁচ, সিদ্ধিরগঞ্জ যোগ হলো সোনারগাঁ তিন আসনে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে সংসদিয় নির্বাচনি আসন পূণনির্ধারণ: বন্দর-সদর পাঁচ, সিদ্ধিরগঞ্জ যোগ হলো সোনারগাঁ তিন আসনে। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে সংসদিয় নির্বাচনি আসন পূণনির্ধারণ: বন্দর-সদর পাঁচ,

সিদ্ধিরগঞ্জ যোগ হলো সোনারগাঁ তিন আসনে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ৩, ৪ ও ৫ আসনের সীমানায় পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে ইসি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড। আগে কেবল সোনারগাঁ উপজেলা এ আসনে যুক্ত ছিল।

এদিকে, সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৩ আসনে চলে গেলেও নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এ দু’টি ইউনিয়ন আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত ছিল।

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাকি ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকা বলে বিবেচিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি।

এর আগে সীমানা পুনর্নির্ধারণ করার সুপারিশ করেছিল কমিশনের কারিগরি কমিটি। তাতে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত বন্দর উপজেলাকে দুইভাগ করে একটি অংশ নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বন্দরের সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়টি ওয়ার্ড বাদে বাকি ইউনিয়নগুলো নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এতে আপত্তি জানান স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

গত ২৬ আগস্ট রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের গণশুনানিতে অংশ নেন তারা। সেখানে তাদের আপত্তির কথা জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!