নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

প্রো-অ্যাকটিভ হাসপাতালের “রেডিও নিউক্লিয়ার থেরাপি জোন”- এর শুভ উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

প্রো-অ্যাকটিভ হাসপাতালের “রেডিও নিউক্লিয়ার থেরাপি জোন”- এর শুভ উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রো-অ্যাকটিভ হাসপাতালের “রেডিও নিউক্লিয়ার থেরাপি জোন”- এর শুভ উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

প্রো-অ্যাকটিভ হাসপাতালের 

“রেডিও নিউক্লিয়ার থেরাপি জোন”

– এর শুভ উদ্বোধন

Tnntv24.প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশে ৫ম “রেডিও নিউক্লিয়ার থেরাপি জোন” হিসেবে যাত্রা শুরু করল প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লি.। ০৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটি তাদের নবনির্মিত রেডিও নিউক্লিয়ার থেরাপি জোনের শুভ উদ্বোধন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যেই এই অত্যাধুনিক বিভাগটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি হাসপাতালের লেকচার গ্যালারি (লেভেল-৪)-এ দুপুর ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লি.-এর চেয়ারম্যান প্রফেসর মো: ইউসুফ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) একেএম নাসির উদ্দিন (অব.)।

এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ শঙ্কর কুমার বিশ্বাস, এমবিবিএস, এমফিল (নিউক্লিয়ার মেডিসিন), পিএইচডি (কার্ডিওলজি), পরিচালক ও প্রফেসর, সেন্টার ফর নিউক্লিয়ার মেডিসিন এবং আল্ট্রাসাউন্ড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC), DMCH ক্যাম্পাস।

তাছাড়া, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী প্রফেসর ডা. শায়লা শারমিন, বিইসি, ডিএমসিএইচ, ডা. রহিমা পারভিন ও তিন জন টেকনলজিস্টসহ হাসপাতলের চিকিৎসক নার্স এবং  অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সেন্টারটি WHO (World Health Organization) এর নির্দেশনা অনুযায়ী সকল প্রকার ব্যবস্থা বিদ্যমান রেখে নির্মিত হয়েছে।

নতুন এই থেরাপি জোনের মাধ্যমে থাইরয়েড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে উন্নতমানের ও আধুনিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন। এটি শুধু হাসপাতালটির সেবার পরিধিই বৃদ্ধি করবে না, বরং থাইরয়েড ক্যান্সার রোগীদের জন্য চিকিৎসার নতুন একটি সুযোগ তৈরি করবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!