নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিপিবি গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। Nafiz Ashraf.Tnntv24

সিপিবি গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিপিবি গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। Nafiz Ashraf.Tnntv24

সিপিবি গণমানুষের রাষ্ট্র

বিনির্মাণের স্বপ্ন দেখে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিপিবি গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। এমন স্বপ্নের কথা ফুটে উঠেছে  বাংলাদেশ কমিউনাষ্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলমের বক্তব্যে।  সমাজে শোষণ-বৈষম্য দূর করে গণতান্ত্রিক সরকারের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে  ১০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলম। সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি লাল পতাকার মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়।

সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান অতিথি শাহ আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্যরা আঃ হাই শরীফ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, দুলাল সাহা, লোকনাথ বর্মন ও এম এ শাহীন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে লুটেরা গোষ্ঠীর দাপট ও বৈষম্য বেড়েছে। পরিবর্তন আনতে রাষ্ট্রব্যবস্থা বদলাতে হবে। সিপিবি ও বামপন্থীরা দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে সাধারণ মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায়। তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মূলনীতি রক্ষা করতে হবে এবং বড় স্বার্থের রাজনৈতিক দলের দাপট থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের মুক্তি ও গণমানুষের রাষ্ট্র গঠনে বামপন্থী সরকারই একমাত্র বিকল্প।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!