নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যার ১৩ মাস পর মামলা,আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শামীম ওসমানসহ ৪৫।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যার ১৩ মাস পর মামলা,আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শামীম ওসমানসহ ৪৫।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যার ১৩ মাস পর মামলা,আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শামীম ওসমানসহ ৪৫।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত

মোহাম্মদ সজিবের মৃত্যুর ঘটনার ১৩ মাস পর একটি হত্যা মামলা,

আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ সজিবের মৃত্যুর ঘটনার ১৩ মাস পর একটি হত্যা মামলা করেছে নিহতের বাবা মো:সালাউদ্দিন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে একশ থেকে দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার ( ৭ সেপ্টেম্বর ) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোহাম্মদ শাহিনূর আলম জানান,নিহত সজিবের পিতা মো.সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শহীদদের গেজেট তালিকায় সজিবের নাম ৫৩৬ নম্বরে অন্তর্ভুক্ত। প্রায় ১৩ মাস পর সন্তান হত্যার অভিযোগ এনে গত ৪ সেপ্টেম্বর রাতে এ মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ আদালতে। আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি নথিভুক্ত করে।

মামলায় আরও আসামি করা হয়েছে কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও এনসিসির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও এনসিসির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,নিহত সজিব সিদ্ধিরগঞ্জের শিমরাইল আহসান উল্লাহ সুপার মার্কেটের বিক্রমপুর হার্ডওয়ার দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার দিন ২০২৪ সালের ২২ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। সকাল ১১টার দিকে দোকান বন্ধ হয়ে গেলে সজিব সরাসরি আন্দোলনে যোগ দেন।

এসময় আন্দোলন দমনে শেখ হাসিনার হুকুম,ওবায়দুল কাদেরের পরিকল্পনা ও শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গোপন বৈঠক করে অস্ত্রসজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান। বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে গুলিবিদ্ধ হয়ে সজিব ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নেওয়া হলে দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদী সালাউদ্দিন অভিযোগে আরও উল্লেখ করেন,ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি কাগজপত্র সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে আদালতে মামলা দায়ের করেন,যা আদালতের নির্দেশে থানায় নথিভুক্ত হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!