নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পিছনের পুকুরে অবৈধ বেড়া অপসারনে জেলা প্রশাসকের নির্দেশ:Nafiz Ashraf.Tnntv24

মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পিছনের পুকুরে অবৈধ বেড়া অপসারনে জেলা প্রশাসকের নির্দেশ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পিছনের পুকুরে অবৈধ বেড়া অপসারনে জেলা প্রশাসকের নির্দেশ:Nafiz Ashraf.Tnntv24

মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশান উন্নয়ন কমিটি

মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পিছনের পুকুরে
অবৈধ বেড়া অপসারনে জেলা প্রশাসকের নির্দেশ

Tnntv24.প্রেসবিজ্ঞপ্তি

রোববার ( ৭ সেপ্টেম্বর ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার অফিস কক্ষে নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পুকুরের অবৈধ বেড়া
অপসারনের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তি ও মনির গংদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করে বলেন বিগত ৩০০ বছর যাবৎ সনাতন ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্মশানে পূর্জা অর্চণা, শবদেহ দাহ, দাহের পর নাভি
পুকুরে বিসর্জন দেওয়ার ধর্মীয় রীতি নির্বিঘ্নে পালন করে আসছেন। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ জনৈক মনির গং পুকুরের মালিকানা
দাবি করে। দেশের জলাশয় ভরাট আইন অমান্য করে পুকুর ভরাট, বসতি নির্মাণ করে ভাড়া আদায় করছেন।

সর্বশেষ গত ০২/০৯/২৫ইং তারিখ শ্মশানের চুলা সংলগ্নএলাকার পিছনের পুকুরে বেড়া নির্মাণ করায় শবদেহ দাহ করার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অথচ এই পুকুরের ব্যাপারে এশটি মামলা বিচারাধীন আছে এবংউল্লেখিত পুকুরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে অধিগ্রহনের প্রক্রিয়া চলমান আছে। বিষয়টি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলে ধর্ম
বর্ণ নির্বিশেষে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংবাদপত্রেবিবৃতি প্রদান করে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে এবং পুকুর পূর্বেও অবস্থায় ফিরিয়ে আনার
দাবি জানান।জেলা প্রশাসক উভয় পক্ষের আলোচনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেনএবং আগামীকালের মধ্যে শ্মশানের পিছনের পুকুরের বেড়া অপসারনের
নির্দেশ দেন এবং মনির গং নির্দেশ মানার সম্মতি প্রদান করেনএবং জেলা প্রশাসক মহোদয় অধিগ্রহন প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দেন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন। সনাতনী সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ কান্তি সাহা, শ্মশান উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণ চন্দ্র দেব, শংকর সাহা, সুজন সাহা, তারাপদ আচার্য্য, ভবানী শংকর রায়, লিটন পাল, হিমাদ্রি সাহা, এড.রাজিবমন্ডল, আশীষ দাস, প্রদীপ দাস, অভয় রায়, প্রদীপ সরকার, কিশোর দাস, সৌরভ সাহা,সুজন দাস, সুব্রত সাহা, কার্তিক ঘোষ, পূরবী মজুমদার, আনন্দ সেরওয়াগী,গোবিন্দ ঘোষ, সমীর কর্মকার, কানাই সাহা, খোকন সাহা, নয়ন সাহা, ঋষিকেশ মন্ডল, শিবু দাস প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!