নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডার দুবৃত্তের ছুরিকাঘাতে নিহত । Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডার দুবৃত্তের ছুরিকাঘাতে নিহত । Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডার দুবৃত্তের ছুরিকাঘাতে নিহত । Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডার

দুবৃত্তের ছুরিকাঘাতে নিহত

Tinntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় দুবৃত্তের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার ও দূর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাহিয়ান আজম ইভন (২৫) নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর)রাতে ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। ইভনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়,ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে ইভন শামীম ওসমানের ভাতিজা শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।
ইভনের বিরুদ্ধে হত্যা,ছিনতাই,চাঁদাবাজি,মাদক ব্যবসা,ইভটিজিং ও কিশোর গ্যাং পরিচালনাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গুলিস্তানে “কার্যক্রম নিষিদ্ধ” আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

জানা গেছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর ইয়াবা রাখার অভিযোগে দুই সহযোগীসহ ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২০২২ সালের ১১ মার্চ ৮ সহযোগী ও দেশীয় অস্ত্রসহ ফের গ্রেফতার হন তিনি। ২০২২ সালের ১৯ মে আবারও ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ৫ সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার হন ইভন।

এলাকাবাসীর অভিযোগ,ইভনের সঙ্গে ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল,তার ভাই বাবু ও সফিকুল ইসলামের সঙ্গে মাদক ব্যবসাসহ নানা বিষয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একাধিকবার সংঘর্ষও হয়। এক মাস আগে ‘চোর’ আখ্যা দিয়ে ইভান পাগলা সাইফুল ও তার সহযোগীদের মারধর করেন। এরপর প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে সাইফুল গ্রুপ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন,নিহত ইভনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ছেলে হত্যার বিচার দাবি করে নিহতের বাবা আজম বাবু বলেন,আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!