নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

বিএনপির চেয়ারপার্সনের ১৮ তম কারামুক্তি দিবসে মাসুদুজ্জামানের তত্ত্বাবধানে শত মসজিদে দোয়া অনুষ্টিত।Nafiz Ashraf.Tnntv24

বিএনপির চেয়ারপার্সনের ১৮ তম কারামুক্তি দিবসে মাসুদুজ্জামানের তত্ত্বাবধানে শত মসজিদে দোয়া অনুষ্টিত।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপির চেয়ারপার্সনের ১৮ তম কারামুক্তি দিবসে মাসুদুজ্জামানের তত্ত্বাবধানে শত মসজিদে দোয়া অনুষ্টিত।Nafiz Ashraf.Tnntv24

বিএনপির চেয়ারপার্সনের ১৮ তম কারামুক্তি দিবসে

মাসুদুজ্জামানের তত্ত্বাবধানে শত মসজিদে দোয়া অনুষ্টিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় ১০০টি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলগুলোর আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনাও করা হয়।

কারামুক্তি দিবস উপলক্ষে এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তিনি বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তাঁর কারামুক্তি মানে শুধু একজন নেত্রীর মুক্তি নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন।

তিনি আরও বলেন, এ দিবসটি পালনের মাধ্যমে আমরা শপথ নিই- গণতন্ত্রের এই মহান নেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!