নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

একজন মেধাবী ও যোগ্য ব্যক্তিই পারে উন্নয়নের হাল ঘরতে। Nafiz Ashraf. Tnntv24

একজন মেধাবী ও যোগ্য ব্যক্তিই পারে উন্নয়নের হাল ঘরতে। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
একজন মেধাবী ও যোগ্য ব্যক্তিই পারে উন্নয়নের হাল ঘরতে। Nafiz Ashraf. Tnntv24

একজন মেধাবী ও যোগ্য ব্যক্তিই পারে উন্নয়নের হাল ঘরতে

তেমনই এক মেধাবী ও সৎ লোক আপনাদের সেবার

মানসিকতা নিয়ে আপনাদের সামনে এসেছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বলেছেন, একজন মেধাবী ও যোগ্য ব্যক্তিই পারে উন্নয়নের হাল ঘরতে। তেমনই এক মেধাবী ও সৎ লোক আপনাদের সেবার মানসিকতা নিয়ে আপনাদের সামনে এসেছেন। তিনি হলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্প পতি এবং ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। মাসুদ আপনাদের সেবা করার প্রত্যাশা করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বন্দর ফরাজীকান্দা এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ কর্মসূচি শেষে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু  এসব কথা বলেন।

রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

আনোয়ার হোসেন আনু আরও বলেন, আমরা মাসুদুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা চাই যাদের মাধ্যমে নারায়ণগঞ্জ ও বন্দরের দীর্ঘ প্রতিক্ষিত উন্নয়ন, সামাজিক সুশাসন, ব্যবসা-বাণিজ্য, রাস্তা-ঘাট, স্কুল-কলেজের উন্নয়ন সম্ভব, সেই মেধা ও যোগ্যতা রয়েছে মাসুদুজ্জামান মাসুদের। তিনি মেধাবী ও যোগ্য, তার ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং সেই পরিবারগুলো সুফল ভোগ করছে।

তিনি বলেন, আমরা চাই নারায়ণগঞ্জকে একজন ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জনকল্যাণমুখী রাজনীতিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বিএনপি যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব। তবে যোগ্যতার ভিত্তিতে আমরা মাসুদুজ্জামানের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছি। শুধু সরকারি তহবিল নয়, নিজস্ব তহবিল থেকেও যিনি জনগণের কল্যাণে কাজ করার যোগ্যতা রাখেন তিনি হচ্ছেন মাসুদুজ্জামান।

আনু ছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম শিপলু, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, বিএনপি নেতা সরকার আলম, বিএনপি নেতা বাদল ঢালী, যুবদল নেতা ইসলেউদ্দিন ইসাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!