নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

শিক্ষিত তরুণদের দায়িত্ববোধ নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ সময়ের দাবি-সাদরিল। Nafiz Ashraf.Tnntv24

শিক্ষিত তরুণদের দায়িত্ববোধ নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ সময়ের দাবি-সাদরিল। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিক্ষিত তরুণদের দায়িত্ববোধ নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ সময়ের দাবি-সাদরিল। Nafiz Ashraf.Tnntv24

শিক্ষিত তরুণদের দায়িত্ববোধ নিয়ে

রাজনীতিতে অংশগ্রহণ সময়ের দাবি-সাদরিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জি,এম , সাদরিল বলেছেন; তরুণরা একটি জাতির প্রাণশক্তি, ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই গড়ে ওঠে। তাই রাজনীতি থেকে দূরে না থেকে দায়িত্ববোধ নিয়ে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করা সময়ের দাবি। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এক অনুষ্ঠানে েসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশপ্রেমের জায়গা থেকে তরুণদের বোঝা উচিত—রাষ্ট্র তাদের যেমন শিক্ষা, অধিকার ও সুযোগ দিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো রাজনীতি। সমাজে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করতে হলে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারাই পারে রাজনীতিকে পরিচ্ছন্ন, আধুনিক এবং জনগণের কল্যাণমুখী করে তুলতে।

আগামী দিনে দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মের হাতে যাবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির ভেতরে থেকে অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণ অর্জন ছাড়া সেই দায়িত্ব সামলানো সম্ভব নয়। শুধু ব্যক্তিগত ক্যারিয়ার বা পরিবার নয়, সমাজ ও প্রতিবেশীর উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক তরুণের নৈতিক দায়িত্ব।

বিশ্ব দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করছে। একইভাবে রাজনৈতিক দক্ষতা ও সুশাসন গড়ে তুলতেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানুষের সেবা, ন্যায় প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। তরুণরা যদি তাদের স্বপ্ন, শক্তি ও সৃজনশীলতাকে রাজনীতির সাথে যুক্ত করে, তাহলে তারা সমাজকে বদলাতে পারবে, প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবে এবং বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!