নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে-পুলিশ সুপার। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে-পুলিশ সুপার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে-পুলিশ সুপার। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবে

চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে-পুলিশ সুপার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে  আসন্ন শারদীয় দুর্গোৎসবে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। সার্বক্ষণিক খোলা থাকবে একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি মন্দির কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, তারা যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন  শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন।

পুলিশ সুপার আরও বলেন, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট দুই শত ২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার প্রাকপ্রস্তুতি দেখতে এসে দেখা গেছে, সব মন্দিরেই প্রস্তুতি সন্তোষজনক। সবার সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করাই মূল লক্ষ্য। মন্দির ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।

জেলা পুলিশ সুপার শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জের মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, তারেক আল মেহেদী, ইসরাত জাহান পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ, টিআই (প্রশাসন) মো. আবদুল করিম শেখ, শ্রী শ্রী বলদেব  জিউড় মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, প্রধান উপদেষ্টা  শংকর সাহা, উপদেষ্টা  সুকুমার সাহাসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!