নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মেট্টো রেলের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর মানব বন্ধন।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মেট্টো রেলের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর মানব বন্ধন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে মেট্টো রেলের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর মানব বন্ধন।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে মেট্টো রেলের দাবিতে

আমরা নারায়ণগঞ্জবাসীর মানব বন্ধন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জ ও মদনপুরকে সংযুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবহেলিত নারায়ণগঞ্জকে সব সময় অবজ্ঞা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার কর্মজীবী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রী চলাচল করে থাকেন। ট্রেনের অপেক্ষা ও বাসের যানজটের বিরম্বনায় যাত্রী সাধারণের প্রতিদিন মূল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই এমআরটি লাইন-২ প্রকল্পে মদনপুরসহ নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে। আমরা যাতে মেট্রোরেলে অল্প সময়ে, কম খরচে মতিঝিল, কমলাপুর সহজে যাতায়াত করতে পারি।

এ সময় তারা নারায়ণগঞ্জে একটি বার্ন ইউনিট, একটি হার্ট সেন্টার, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এবি সিদ্দিক, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম খোকন, গণসংহতি আন্দোলন মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, উপদেষ্টা বাবু সুভাষ সাহা, উপদেষ্টা হানিফুল কবির, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা ও কুতুব উদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সাবেক ক্যাডেট সভাপতি ফারুক আহম্মদ রিপন, শুক্কুর মাহামুদ জুয়েল প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!