নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ,থানায় অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে। Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ,থানায় অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ,থানায় অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে। Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের

অভিযোগ,থানায় অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে

Tnntv24.প্রতিনিধি, সোনারগাঁও,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোনারগাঁও পৌরসভার দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মনির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। আহত ছাত্রের নাম মো.ইমরান হোসেন। ওই শিক্ষকের শরীর ম্যাসেজ করে না দেওয়ায় তাকে বেত্রাঘাতে নির্যাতন করা হয়। ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়।
এঘটনায় গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রের মা মোসলিমা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে গত শুক্রবার রাত ৯ টার দিকে বেত্রাঘাতে নির্যাতন করা হয়। ওই ছাত্রকে তিনদিন একটি কক্ষে আটকে রেখে ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

জানা যায়,সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় অবস্থিত দাওয়াতুল কোর আন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানায় ষোলপাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে মো.ইমরান হোসেন নাজেরা শাখায় আবাসিক হলে পড়াশোনা করে। গত শুক্রবার রাত ৯টার দিকে ঘুমাতে যাওয়ার সময় মাদ্রাসার শিক্ষক মো.মনির হোসেন তার শরীর ম্যাসেজ করার জন্য ইমরানকে ডেকে নেন। এসময় ইমরান তার শরীর অসুস্থ থাকায় ম্যাসেজ করতে পারবেন না বলে জানায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত ও লাঠি দিয়ে এলোপাথাড়ি তাকে বেত্রাঘাত করে। এতে ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এঘটনার পর ওই ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ছাত্রের মা মোসলিমা বেগম মাদ্রাসায় ছেলের খোঁজ নিতে গেলে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় গতকাল সোমবার দুপুরে ছাত্রের মা মোসলিমা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আহত ছাত্রের মা মোসলিমা বেগম জানায়,তার ছেলে মাদ্রাসা শিক্ষকের শরীর ম্যাসেজ করে না দেওয়ায় ঘুম থেকে ডেকে অন্যায়ভাবে নির্যাতন করেছে। তার ছেলেকে তিনদিন আটকে রাখার কারনে কোন কিছু জানা সম্ভব হয়নি। সোমবার মাদ্রাসায় গিয়ে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। নির্যাতনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. ইউনুস আলী বলেন, তিনি মাদ্রাসায় ছিলেন না। ঘটনাটি খুবই দুঃখজনক। এবিষয়ে এলাকায় মিমাংসার চেষ্টা করা হয়েছিল।
সোনারগাঁও থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!