নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাসুদুজ্জামানের নির্ভীক কন্ঠস্বর। Nafiz Ashraf.Tnntv24

গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাসুদুজ্জামানের নির্ভীক কন্ঠস্বর। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাসুদুজ্জামানের নির্ভীক কন্ঠস্বর। Nafiz Ashraf.Tnntv24

গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে

মাসুদুজ্জামানের নির্ভীক কন্ঠস্বর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, গণতন্ত্র রক্ষায় দেশের মানুষদের ঐক্যবদ্ধ হতেহবে। বিশ্ব গণতন্ত্র দিবসে সোমবার ( ১৫ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক অধিকার নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতার নিশ্চয়তা। অথচ আজ দেশে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। সারা দেশে মব সন্ত্রাস, চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং নৈরাজ্যকর পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। গণতন্ত্র মানে শাসন নয়, সেবা। যেখানে সিদ্ধান্তের উৎস জনগণ, আর লক্ষ্য জনগণের কল্যাণ। এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে পথ দেখিয়েছিলেন, আজ আবার সেই পথেই আমাদের হাঁটতে হবে। বেগম খালেদা জিয়ার অবদান গণতন্ত্রে এবং তারেক রহমানের অবদান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আজকের প্রজন্মের অনুপ্রেরণা।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে প্রত্যক্ষ করেছি, ফ্যাসিবাদী শাসন নারায়ণগঞ্জবাসীকে অনিশ্চয়তা ও দুরবস্থার মধ্যে ফেলেছে। বিশ্ব গণতন্ত্র দিবসে আমি শপথ করছি, নারায়ণগঞ্জে আর কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন, গণতান্ত্রিক এবং উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলব। আসুন, আমরা সবাই মিলেই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই। ভোটাধিকার প্রতষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!