নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

হলুদ সাংবাদিকতা বিরাজমান,এটা দু:খ জনক-বললেন বিএনপির প্রবীন নেতা আবুল কালাম। Nafiz Ashraf.Tnntv24

হলুদ সাংবাদিকতা বিরাজমান,এটা দু:খ জনক-বললেন বিএনপির প্রবীন নেতা আবুল কালাম। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হলুদ সাংবাদিকতা বিরাজমান,এটা দু:খ জনক-বললেন বিএনপির প্রবীন নেতা আবুল কালাম। Nafiz Ashraf.Tnntv24

হলুদ সাংবাদিকতা বিরাজমান,এটা দু:খ জনক

-বললেন বিএনপির প্রবীন নেতা আবুল কালাম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত। একটা কথা বিরাজমান, হলুদ সাংবাদিকতা। এই শব্দটা এখন ডেঙ্গুর মতো অবস্থা। এটা আমাদের কাছে দুঃখজনক। যারা সততার সাথে সাংবাকিদতা পেশাকে বেছে নিয়েছেন, তাদের জন্য এইটা আরও কষ্টকর। আপনাদের ঘর, আপনাদেরই ঠিক রাখতে হবে। সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবাদে বিশেষ বিশ্লেষণ করে প্রকাশ করা ভালো। একটি দুঃসময় আমরা পার হয়ে এসেছি। চার সংবাদপত্র ছাড়া বাকি বিলুপ্ত করা হয়েছিল। এখন সাংবাদিক পেশা মহান হিসেবে ধরে রাখতে হবে। রাজনীতিবিদ সাথে সাংবাদিক সম্পর্ক পারিবারিকভাবে হয়ে যায়। আমাদের কর্মদক্ষতা সাংবাদিকরা লিখনি মাধ্যমে প্রকাশ করেন। সাংবাদিকদের দক্ষতার কারণে আমাদের কাজের গতি বৃদ্ধি পায়।

বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, বন্দর প্রেস ক্লাবকে একটি জমি দিতে আমরা সক্ষম হয়েছিলাম। এই কথাটি আজকে আপনারা আজ স্বীকার করলেন। এইটা আমার না, বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। তিনি সুযোগ করে দিয়েছিলেন বলেই আমরা পেরেছি।

বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

প্রধান আলোচক ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) হারুন অর  রশিদ,  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বন্দর প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!