নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন দুর্নীতি স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে কাজ করুন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন দুর্নীতি স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে কাজ করুন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন দুর্নীতি স্বজনপ্রীতির উর্ধ্বে  থেকে কাজ করুন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন

দুর্নীতি স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে কাজ করুন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সবার সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভব নয়।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণ যাতে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইনি সহায়তার বিস্তার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এবং ইউএডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!