নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়

শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ

Tnntv24.সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়। বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো.দেলোয়ার হোসেন।

বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুারিস্ট পুলিশের সোনারগাঁও অঞ্চলের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো. হান্নান বেপারী, আশরাফুল আলম আশরাফ, প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহ. বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার প্রমুখ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, মঈন আল হোসাঈন প্রমুখ। পরে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!