নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক=মাসুদুজ্জামান। Nafiz Ashraf,Tnntv24

দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক=মাসুদুজ্জামান। Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক=মাসুদুজ্জামান। Nafiz Ashraf,Tnntv24

দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি,

শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক=মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবদক:

নারায়ণগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,ক্রীড়া সংগঠক,নাআয়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালিরবাজারে জেলা শিল্পকলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কার্তিক ঘোষ।

তিনি আরও বলেন,  এই শহর একটি সম্প্রীতির শহর, শত শত বছরের ইতিহাস আছে যে আমরা একই সাথে বড় হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির রাজনীতি প্রায় এরকম যে সংখ্যালঘু শব্দটা জিয়াউর রহমান কখনোই পছন্দ করতেন না। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও পছন্দ করেন না। ধর্ম যার যার বাংলাদেশ সবার।

মাসুদুজ্জামান বলেন, সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করবো। একে অপরের বিভিন্ন ধর্মের হতে পারি কিন্তু জাতি কিন্তু একটা। আমরা বড় হয়েছি শীতলক্ষ্যার পানিতে গোসল করে। একই সাথে আমরা প্রত্যেকটা ধর্মীয় উৎসব হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা সবাই একসাথে, একযোগে পালন করেছি। সে সু-ইতিহাস আমাদের আছে। আপনারা অনেকে এখানে আমাকে শিল্পপতি বলেছেন কথাটা আমার ভালো লাগে না কারণ কোনো সরকার ব্যবসায়ীদেরকে সম্মান দেন নাই। শিল্পপতি কথাটা তে এখন কষ্ট হয়।

তিনি আরও বলেন, জীবনে একটি অর্জন আছে সেটা হলো ক্রীড়া সংগঠক হওয়ায় সম্মান আমি পেয়েছি। যদি আমাদের কোনো অস্বচ্ছল মন্দির, পূজা কমিটি বা পূজার লোকজন কিছু করতে পারছে না আমরা আমাদের পক্ষ থেকে করতে পারবো যে কাদের কাদের কোথায় সমস্যা হচ্ছে আমরা তা সমন্বয় করবো এবং চেষ্টা করবো। নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ মানুষ। তাদের অনেক সমৃদ্ধ কালচার আছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।

অপর্ণা রায় দাস বলেন, আমাদের এই দেশ সম্প্রীতির দেশ। আমরা সকল ধরণের মানুষ একসাথে বসবাস করি। ফ্যাসিবাদের সময় কোনো ধর্মের মানুষ ভালো ছিলো না। আমাদের নেতা তারেক রহমান আপনাদের নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জি. সীমান্ত দাস, সাধু নাগ মহাশয় আশ্রম কমিটির সাধারণ সম্পাদক তারপদ আচার্য, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, জেলার সভাপতি আশিষ দাস, গণসংহতি আন্দোলন মহানগরের সাধারণ সম্পাদক পপি রানী সরকার, সাংবাদিক সুভাষ সাহা প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সাধারণ সম্পাদক ঋষিকেশ মন্ডল।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!