নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ইজিবাইক ও সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ২০, লিংক রোড চার ঘন্টা অবরোধ,দুর্ভোগ: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ইজিবাইক ও সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ২০, লিংক রোড চার ঘন্টা অবরোধ,দুর্ভোগ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ইজিবাইক ও সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ২০, লিংক রোড চার ঘন্টা অবরোধ,দুর্ভোগ: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ইজিবাইক ও সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে

সংঘর্ষ আহত ২০, লিংক রোড চার ঘন্টা অবরোধ,দুর্ভোগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ইজিবাইক ও অটোচালকদের সাথে ট্রাফিকের দায়িত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বিক্ষুব্দ ইজিবাইক ও অটোচালকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন। এতে রাস্তার
দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘন্টা লিংক রোড অবরোধ করে রাখে অটোচালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে স্কুল কলেজর শিক্ষার্থীসহ যাত্রীরা।

বুধবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়।

অটোচালক সুমনসহ কয়েকজন অভিযোগ করেন, নগরীর চাষায় তাদের জন্য নির্ধারিত জায়গায় যাত্রী নামিয়ে অটো বা ইজিবাবইক ঘুরানোর সময় ট্রাফিকের দায়িত্বে থাকা সেচ্ছাসেবী ছাত্ররা তাদের গাড়ির চাকা লোহার রড দিয়ে ফুটো করে দেয় । আবার অনেকের উপর হামলা করে মারধর করেন। বুধবার সকাল সকাল থেকে বেশ কয়েকজন অটোচালকের উপর ছাত্ররা হামলা করে আহত করে। চার পাচঁটি অটো রিক্সার গ্লাস ভাংচুর করে। পরে প্রতিবাদে অটো ও ইজিবাইক চালকরা ডিসি অফিসের সামনে অটোরিক্সা ও ইজিবাইক এলোপাথাড়ি রেখে সড়ক অববোধ করে বিক্ষোভ করে ।

চালকদের আরো অভিযোগ ডিসি অফিসের সামনে ছাত্ররা তাদের উপর হামলা চালায় এবং কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে।

অপরদিকে ছাত্রদের অভিযোগ ইজিবাইক চালকরা কোন আইন মানে-না। তারা নির্ধারিত সীমানা ক্রস করে চাষাঢ়া গোলচত্ব গিয়ে ইজিবাইকে যাত্রী নেয়ার চেষ্টা করে এবং স্ট্যান্ড করে জ্যাম সৃষ্টি করে। তাদের কিছু বললেই তারা আমাদের (ছাত্র) উপর তেরে আসে। বুধবার অটোচালকরা হামালা চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে আহত করে।

এদিকে জেলা ও পুলিশ প্রশাসন যাতে সংঘাত আর না বাড়তে পারে সেজন্য দ্রুত স্থাণীয় রাজনৈতিক দলের প্রতিনিধি,অটোচালক ও ছাত্রদের প্রতিনিধি নিয়ে দ্রুত বৈঠকে বসেন। পরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সামনে যাতে আর এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য উভয় পক্ষকে ধৈর্য ধারণ করে চলাচলের নির্দশ
দেন। একই সাথে ইজিবাইক চালকদের শহরে প্রবেশ না করে যে সীমানা নির্ধারন করে দেয়া হয়েছে তা মেনে চলা এবং সংঘষের আহতের চিকিৎসার ব্যবস্তা জেলা
প্রশাসন থেকে করা হবে বলে আশ্বস্ত করেন। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!