নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১২ হিজড়া গ্রেফতার,মামলা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১২ হিজড়া গ্রেফতার,মামলা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময় ১২ হিজড়া গ্রেফতার,মামলা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময়

১২ হিজড়া গ্রেফতার,মামলা

Tnntv24.ষ্টাফ রিপোর্টার ( রূপগঞ্জ) নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ প্রবাসীদের বহনকারী পরিবহনে চাঁদাবাজি করার সময় ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ১৭সেপ্টেম্বর বুধবার দুপুরে কাঞ্চন সেতু এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রপ্তারকৃতরা হচ্ছে, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া আক্কাস মিয়ার সন্তান কাজলী, আকবর হোসেনের সন্তান ইমন, আব্দুল খালেকের সন্তান কোহেলী, সোহরাব মিয়ার সন্তান আলী শাহ, আব্দুর রবের সন্তান সিনহা, দুলাল মিয়ার সন্তান মিম, হায়দুল ইসলামের সন্তান মৌ, রাশেদ আহম্মেদের সন্তান টুনি, রাশেদ মিয়ার সন্তান নিশি আক্তার, এসহাক মিয়ার সন্তান চামেলী, ওয়াসেলের সন্তান নাতাশা ও আপন সরকারের সন্তান মালা। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের একেক জনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। তারা দির্ঘ দিন যাবৎ পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিলো। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিবহনের চালক, মালিক ও প্রবাসীদের অতিষ্ঠ করে ফেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর করে। অর্ধ উলঙ্গ হয়ে প্রবাসীদের অশ্লীল ভাষায় হিজড়ারা গালিগালাজ করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।

আর্থিক লোভে পড়ে ছেলেদের কেউ কেউ হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ঢাকা বাইপাস সড়কে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহনকে প্রধান টার্গেট করে হিজড়া মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে তারা হিজড়াদের কবলে পড়ে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে সুষ্ঠু তদন্ত করে হিজড়াদের ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!