নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

কী বার্তা নিয়ে গেলেন আর কী বার্তা নিয়ে তালেবান বৈঠক শেষে ফিরবেন বাংলাদেশের কতিপয় আলেমগণ? Nafiz Ashraf.Tnntv24

কী বার্তা নিয়ে গেলেন আর কী বার্তা নিয়ে তালেবান বৈঠক শেষে ফিরবেন বাংলাদেশের কতিপয় আলেমগণ? Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কী বার্তা নিয়ে গেলেন আর কী বার্তা নিয়ে তালেবান বৈঠক শেষে ফিরবেন বাংলাদেশের কতিপয় আলেমগণ? Nafiz Ashraf.Tnntv24

কী বার্তা নিয়ে গেলেন আর কী বার্তা নিয়ে তালেবান বৈঠক

শেষে ফিরবেন বাংলাদেশের কতিপয় আলেমগণ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কতিপয় আলেমগণ কী বার্তা নিয়ে আফগানিস্তানে তালেবান সরকারের সাথে বৈঠক করলেন? আর তালেবানদের সাথে বৈঠক করে ফিরে এসে বাংলাদেশের সরকার এবং জনগণের কাছে কী রকম বার্তা পৌঁছাবেন। বাংলাদেশ কি তালেবানি কায়দায় পরিচালনা করার কৌশল নেবেন তারা? এমন প্রশ্ন দেখা দিয়েছে নাগরিক সমাজে।

আফগানিস্তানের তালেবান সরকারের সাথে বৈঠকে নারায়ণগঞ্জের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল ও নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী মাওলানা মনির হোসাইন কাসেমীসহ সাতজন আলেম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমারাত এ ইসলামিয়ার বা তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন তারা।

এর আগে বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও উপস্থিত ছিলেন।

ইসলামি দলগুলোর এ নেতারা এই সফরে তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধিদলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের ইসলামি নেতারা।

এর আগে ১৪ সেপ্টেম্বর আলেমদের এই প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে গতকাল সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!