নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

মেট্রোরেল প্রকল্প-২ নারায়ণগঞ্জে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান :Nafiz Ashraf.Tnntv24

মেট্রোরেল প্রকল্প-২ নারায়ণগঞ্জে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মেট্রোরেল প্রকল্প-২ নারায়ণগঞ্জে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান :Nafiz Ashraf.Tnntv24

মেট্রোরেল প্রকল্প-২ নারায়ণগঞ্জে যুক্ত করার

দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়ক চাই জেলা শাখা  রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ নারায়ণগঞ্জে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার হাতে স্মারকলিপি প্রদান করেন তারা।

নিরাপদ সড়ক চাই জেলা সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিল সংগঠনের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলীসহ অন্যরা।

বক্তরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন। যদি ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তাহলে ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন? কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!