নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে – রূপগঞ্জে উঠান বৈঠকে দিপু ভুঁইয়া।Nafiz Ashraf.Tnntv24

গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে – রূপগঞ্জে উঠান বৈঠকে দিপু ভুঁইয়া।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে – রূপগঞ্জে উঠান বৈঠকে দিপু ভুঁইয়া।Nafiz Ashraf.Tnntv24

গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে

রূপগঞ্জে উঠান বৈঠকে দিপু ভুঁইয়া

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।  উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায়  পারটেক্স মিলের পাশে বালুর মাঠে গতকাল  শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভুলতা ইউনিয়নের হাজার হাজর নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।

সভায় মুস্তাফিজুর ভুঁইয়া দিপু বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে। হেনা বেগমের প্রশ্নের জবাবে দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া,  সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!