নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বাংলাদেশে প্রথম অ্যাস্ট্রোক্যাম্প নারায়ণগঞ্জের বন্দরে রিয়াজ পাবলিক স্কুলে : Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে প্রথম অ্যাস্ট্রোক্যাম্প নারায়ণগঞ্জের বন্দরে রিয়াজ পাবলিক স্কুলে : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশে প্রথম অ্যাস্ট্রোক্যাম্প নারায়ণগঞ্জের বন্দরে রিয়াজ পাবলিক স্কুলে : Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে প্রথম অ্যাস্ট্রোক্যাম্প

নারায়ণগঞ্জের বন্দরে রিয়াজ পাবলিক স্কুলে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ নোয়ায়ার্দা এলাকায় রিয়াজ পাবলিক স্কুলে বাংলাদেশে প্রথম বারের মতো নাসা অ্যাস্ট্রোক্যাম্প করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী স্কুল অভ্যন্তরে এই ক্যাম্পের কার্যক্রম চলে। উদ্বোধনের সময় এই স্কুলের সাথে নাসা’র প্রধান কার্যালয় আমেরিকা থেকে সংযুক্ত ছিল।

স্কুল কর্তৃপক্ষ জানালেন,বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রো ক্যাম্প কমিউনিটি পার্টনার হিসেবে নার্বাচিত হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রিয়াজ পাবলিক স্কুল। এটি ইপিলিয়ন ফাউন্ডেশনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ যুক্ত হলো বিশ্বের ৭ টি দেশের দুই শত ৭১টি প্রতিষ্টানের সঙ্গে, যারা নাসার অ্যাস্ট্রো ক্যাম্পেরর অংশীদার। অত্যাধুনিক দৃষ্টি নন্দন চার তলা ভবনে এই স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ৭ প্তম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। প্রতি ক্লাশে ২৪ জন শিক্ষার্থী নির্ধারিত । সপ্তাহে পাঁচদিন পাঠদান করা হয়ে থাকে।

শিশুদের এই শিক্ষাপ্রতিষ্ঠানে এই যাত্রায় প্রথম ধাপ হিসেবে ২০ সেপ্টেম্বর শনিবার রিয়াজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো “ On a Mission to Mars” শীর্ষক অ্যাস্ট্রো ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেয় ৬৪ জন শিক্ষার্থী। তাদেরকে চারটি মহাজাতিক স্টেশনে ভাগ করা হয়। স্টেশন গুলো হলো-“Orion,Pagasus,Cassiopeia এবং Aries. প্রতি স্টেশনে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধিন ও মহাকাশ অভিযানের নানা ধাপে অভিজ্ঞতা অর্জন করে। নাসার প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটেটরদের পরিচালনায় শিক্ষার্থীরা একটি কল্পিত মহাকাশ মিশন সম্পন্ন করে। যেখানে তারা STEM ব্যবহার করে দলগত ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সমস্যার সমাধান খোঁজে ।

ক্যাম্প চলাকালীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি বিশেষ আর্ট এক্সিবিশন-‘Space Gallery’ . পাশাপাশি ছিল VR ও গেম জোন। যা শিশুদের মহাকাশের অভিজ্ঞতা আরও রঙিন ও আকর্ষণীয় করে তোলে।

ইপিলিয়ন গ্রুপের সি এস আর ডিপার্টমেন্টের এ জি এম এবং নাসা এসিসিপি পার্টনার সাইট ডিরেক্টর নাজমুল আহসান বরেন, আমরা বিশ্বার করি এই ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান,প্রযুক্তি,প্রকৌশল ও গণিত ( STEM ) শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রাণিত করবে।

ইপিলিয়ন ফাউন্ডেশন ও রিয়াজ পাবলিক স্কুলের এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী  ও আগামীর চাহিদা অনুযায়ী গড়ে তুলতে সহায়তা করবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!