নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকান্ড । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকান্ড । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকান্ড । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকান্ড

Tnntv24.স্টাফ রিপোর্টার( রূপগঞ্জ ),নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে।
রবিবার ( ২১ সেপ্টেম্বর)রাত ৮ টায় উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায়
আনিসের তেলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় একটি দোকানে পেট্রোল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রবিবার রাত আটটার দিকে হঠাৎ দোকানের পিছনদিকে তেলের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসেন। আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এসময় আগুন ছড়িয়ে দুই তলার একটি বাড়ির আংশিক পুড়ে যায়।
 কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের তেল ও মবিলভর্তি ড্রামসহ গোডাউন পুড়ে গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!