নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিএনপিতে যোগদান: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিএনপিতে যোগদান: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিএনপিতে যোগদান: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের
বিএনপিতে যোগদান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোরা দিয়ে
বিএনপিতে যোগদেন। তার এই বিএনপিতে যোগদান নারায়ণগঞ্জ বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে বলে মনে করেন বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ
মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহিলা দল নেত্রী দিলারা মাসুদ
ময়নাসহ অনেকে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তি, সামাজ সেবক ও ক্রীড়া
সংগঠক বিএনপিতে যোগদান করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। জাতীয়তাবাদি দল বিএনপি অনেক চড়াই উতরাইা পেরিয়ে ফ্যাসিবাদের
বিরুদ্ধে র্দীঘ সময় লড়াই করে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক কৃত্তিমান সন্তানদের বিসর্জন দিয়েছে দল ও দেশের জন্য। সেই দলের জন্য মানুষের আগ্রহ ও
আকাঙ্খা , এতো জুলম নির্যাতনের পরেও দলটি মাথা উচু করে দাড়িয়ে আছে। সেই দলে যোগদানকারি মাসুদুজ্জামান মাসুদের সফলতা কামনা করি।

রিজভী বলেন, বিএনপি সারাদেশে একটি শক্তিশালী দল হিসাবেই নেতৃত্ব দিচ্ছে। বিএনপিকে শেষ করতে শেখ হাসিনা পরেনি। এখন যারা ভেতরে থেকে চেষ্টা করছেন তারাও পারবেনা। কারন মাসুদুজ্জামানদের মতো সামাজ সেবক, পরিচিত মানুষরা বিএনপিতে যোগদান করছেন ।

রিজভী বলেন , পাচঁই আগষ্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। যে মুহুতে আমারা শান্তিপূর্ণ ভাবে সাংগঠনিক তৎপরতা চালাবো ঠিক সেই মহুতে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দল
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করছে। এটিকে আমরা রাজনৈতিক ভাবে ব্যখ্যা দিয়েছি যে ওয়ান ইলাভেনের সময় মাইনাস টু ফমুলার যে তথ্য দেওয়া
হয়েছিলো, সেই তথ্যেরে সাথে মিলে যায়। একজন তো পালিয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তকমা লাগিয়ে রাজনীতির ময়দান থেকে সড়িয়ে
দেয়া যায়। কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবেনা ।

মাসুদুজ্জামান বলেন, জাতীয়তাবাদি দল বিএনপিতে যোগদানের পেছনে তিনটি মানুষের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক
রাষ্ট্রাপতি জিয়াউর রহমানের আর্দশ, রাজনৈতিক দুরদর্শীতা এবং সততা , তিন বারের নিবার্চিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন
মনোভাব এবং ত্যাগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈদিক আর্দশ ও শিষ্টাচারে অনুপ্রানিত হয়ে বিএনপির পতাকাতলে সামিল হয়েছি।
যতদিন বেঁচে থাকবো এই দলের আদর্শ বাস্তাবায়নের কাজ করে যাবো। #

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!