নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড, কি ব্যবস্থা? ডিসি’কে স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড, কি ব্যবস্থা? ডিসি’কে স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড, কি ব্যবস্থা? ডিসি’কে স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড,

পোলিং অফিসারের কার্ডসহ সিলমোহর উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়

তা জানাতে ডিসি’কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নিদের্শ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা প্রশাসককে নিদের্শ দিলেন নারায়ণগঞ্জে ময়লার সাথে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড এবং বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা জানাতে। আর জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বললেন,উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার সাথে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড এবং বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিল মোহর উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল সবই গাজীপুর সদর এলাকার বলে জানান জেলা নির্বাচন অফিসার। উদ্ধারকৃত এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রয়েছে।

প্রত্যাক্ষদর্শীদের উদৃতি দিয়ে পুলিশ জানায় সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কিছু লোক এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রথমে ময়লার বস্তা ভাবা হলেও পরিষ্কার বস্তা দেখে তাদের সন্দেহ হলে বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ডসহ নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। মোবাইল ফোনে জানতে পেরে নির্বাচন অফিসারকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন অফিসারকে পুলিশ সহ ঘটনাস্থলে পাঠিয়ে এসব উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নিদের্শ পেলে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরি শহরে পূজামন্ডপ পরদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি অবগত হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নিদের্শ দেন পরিত্যক্ত অবস্থায় পাওয়া এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ড সহ সিল মোহর নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়।##

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!