নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁ স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিককে বন্দর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁ স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিককে বন্দর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁ স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

শফিককে বন্দর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিককে বন্দর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ভোররাতে বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আল মাসুদ খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পুরান বাজার এলাকায় জনৈক করিম খানের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৩৮)’কে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায়, নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ শফিক মিয়াকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় দোষী সাব্বস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এর পর থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১’র সদস্যরা বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শফিক মিয়া (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়। শফিক মিয়া বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!