সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে
বিএনপির আর্থিক অনুদান
Tnntv24.প্রতিনিধি (সোনারগাঁও ) ,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৩৫টি পূজা মন্ডপে এসব অনুদান দেওয়া হয়।
এ উপলক্ষে মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়।
আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অনুদানের অর্থ তুলে দেন।








