নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে

পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

Tnntv24. সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন কর্মসুচি করেছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ পৌরসভার খাসনগরদিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েকশত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান,  সোনারগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের খাসনগরদিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে এলাকায় চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের পথ খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যায়।  ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে। এতে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা  কাজ কর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।

এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!