নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

শারদীয় দুর্গোৎস সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

শারদীয় দুর্গোৎস সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শারদীয় দুর্গোৎস সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। Nafiz Ashraf.Tnntv24

শারদীয় দুর্গোৎস সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার

লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ও  টানবাজার সাহাপাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করে বলেন, শারদীয় দুর্গোৎস সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। টহল টিমের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পূজা আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণকেন্দ্র ও কমার্শিয়াল হাব বলা হয়। গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকলে মিলে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।

এরপর তিনি শহরের টানবাজার সাহাপাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি সহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!