পূর্বাচলে মোটরসাইকেল অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ
নিহত ১, আহত ১
নারায়নগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরে মোটরসাইকেল অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মৃদুল নামে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের জলসিড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেলরানা বলেন,সকাল সাড়ে ১০টারদিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল তিনশো ফিট সড়কে জলসিড়ি বাস স্ট্যান্ড এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাউথ আফ্রিকার ফেরত মৃদুল ও তার বন্ধু আহম্মদ। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্হাশ ২ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত বলে ঘোষনা করে। গুরুতর আহত আহম্মদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।








