নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব উদযাপনের আহবান জানিয়েছেন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব উদযাপনের আহবান জানিয়েছেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব উদযাপনের আহবান জানিয়েছেন। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সম্প্রীতি বজায় রেখে

শারদীয় উৎসব উদযাপনের আহবান জানিয়েছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে দুই শত ২৪টি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করছি। নারায়ণগঞ্জের সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে। মন্ডপ পরিদর্শন করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টানবাজার সাহাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জে

জেলা প্রশাসক আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবার আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার সদস্যদের নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্থাপন করা হয়েছে। আমাদের সভায় আলোচনার মাধ্যমে যেসব পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষ করে এই শহরে রাতভর পূজা উদযাপন হয় এবং আশেপাশের জেলা থেকেও অনেকে মণ্ডপ পরিদর্শনে আসেন। এজন্য চাষাঢ়া মোড়ে একটি বিজিবির টহল টিম মোতায়েন করা হবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে আনা হয়েছে। পূজা কমিটির আওতাধীন স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক সাহাপাড়া পূজা মণ্ডপ ছাড়াও বঙ্কবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন, জেলা নাজির কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, সহসভাপতি উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক তপন গোপ, সাংগঠনিক সম্পাদক কষন আচার্য, দপ্তর সম্পাদক সুমন দে, সাহাপাড়া পূজা মণ্ডপের সভাপতি সংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বঙ্কবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দিরের সভাপতি অঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জিত রায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!