নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির কর্মীরা রেহাই পায়নি-রুহুল কবির রিজভী : Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির কর্মীরা রেহাই পায়নি-রুহুল কবির রিজভী : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির কর্মীরা রেহাই পায়নি-রুহুল কবির রিজভী : Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির

কর্মীরা রেহাই পায়নি- রুহুল কবির রিজভী 

Tnntv24স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির নেতা কর্মীরা রেহাই পায়নি। শেখ হাসিনা বলেছিলেন- দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করো। এমন রক্ত পিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিলেন। পত্র-পত্রিকায় ও অডিও রেকর্ডে তাদের এমন কথোপকথন দেশবাসী শুনেছে।  ২৭ সেপ্টেম্বর শনিবার আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াকে দেখতে তার ভুলতা ইউনিয়নের আতলাশপুর গ্রামের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দোলনের বাড়িতে আসেন। আহত ছাত্রদল নেতা দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা তাঁরা পৌঁছে দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় দোলন ভুঁইয়া ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে মারাত্মক ভাবে আহত হন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!