নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মন্ডপ নেতাদের ঠেলে নারায়ণগঞ্জে একই আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতা মঈন খানের দুই পাশে।Nafiz Ashraf.Tnntv24

মন্ডপ নেতাদের ঠেলে নারায়ণগঞ্জে একই আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতা মঈন খানের দুই পাশে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মন্ডপ নেতাদের ঠেলে নারায়ণগঞ্জে একই আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতা মঈন খানের দুই পাশে।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে একই আসনে মনোনয়ন

প্রত্যাশী চার নেতা মঈন খানের দুই পাশে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নারায়ণগঞ্জের আমলাপাড়ায় একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন । রোববার রাতে মঈন খান মন্ডপে আসলে মন্ডপ নেতাদের দূরে ঠেলে দিয়ে তাঁরা দুই পাশ ঘিরে থাকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতা। তারা হলেন-বিএনপিতে সদ্য যোগ দেয়া মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের কার্যক্রম পরিদর্শনে আসেন বিএনপি নেতা মঈন খান। এই সময় মনোনয়ন নিয়ে মতানৈক্য থাকলেও একসঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা।

অনুষ্ঠানে মঈন খান বলেন, আমাদের ঐতিহ্য বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করে এসেছি। এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে ভালোবাসার বাণীতে সুখে শান্তিতে বসবাস করবে।

নারায়ণগঞ্জ শহর নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। আমরা যে নারায়ণগঞ্জ দেখেছি তা বর্তমান নারায়ণগঞ্জ থেকে অনেক আলাদা এবং উন্নত। অন্তর থেকে বিশ্বাস করি, আমাদের বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আজকের পূজার শিক্ষা হচ্ছে, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তর সংগ্রাম। সুর-অসুরের যুদ্ধে অসুর চিরদিন পরাজিত হবে।

এসময় পূজা কমিটির সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!