নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টেঁটা যুদ্ধ, টেঁটাবিদ্ধ ও নারীসহ আহত ১২ : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টেঁটা যুদ্ধ, টেঁটাবিদ্ধ ও নারীসহ আহত ১২ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টেঁটা যুদ্ধ, টেঁটাবিদ্ধ ও নারীসহ আহত ১২ : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টেঁটা যুদ্ধ,

টেঁটাবিদ্ধ ও নারীসহ আহত ১২

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘর নির্মাণ কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন- শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম ও রুনা আক্তার , পারভেজ, বাসেদ ও নাদিম ।

ঘটনার পর এক পক্ষের আসমা আফরিন বাদী হয়ে বন্দর থানায় মো. সাহিদ (৩২), নাহিদ (৩৪), নাদিম (৩৮), বাসেদ (৫৫), রোমান (৩২), জুয়েল (২৮), পারভেজ (৩০), আল রেখা (৩০), মাহবুব (৩২) ও সুমন (৩৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামিরা চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ। ঘর নির্মাণে বাঁধা ও চাঁদা দাবির জেরে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, বন্দর থানার ওসি লিয়াকত আলী এবং বিএনপি নেতা আবুল কাউসার আশা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, উভয় পক্ষের মামলা নেয়া হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!