নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মহাষ্টমীর শারদীয় দুর্গাপূজায় সোনারগাঁওয়ে ডিসি-এসপি যৌথ মন্ডপ পরিদর্শন। Nafiz Ashraf.Tnntv24

মহাষ্টমীর শারদীয় দুর্গাপূজায় সোনারগাঁওয়ে ডিসি-এসপি যৌথ মন্ডপ পরিদর্শন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মহাষ্টমীর শারদীয় দুর্গাপূজায় সোনারগাঁওয়ে ডিসি-এসপি যৌথ মন্ডপ পরিদর্শন। Nafiz Ashraf.Tnntv24

মহাষ্টমীর শারদীয় দুর্গাপূজায় সোনারগাঁওয়ে

ডিসি-এসপি যৌথ মন্ডপ পরিদর্শন

Tnntv24.প্রতিনিধি ( সোনারগাঁও ),নারায়ণগঞ্জ:

মহাষ্টমীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে যৌথভাবে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার জসিম উদদীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাট পরিদর্শন করেন। এসময় মণ্ডপের নিরাপত্তা বিষয়ে কথা বলেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার ২২৪টি মণ্ডপ পরিদর্শন করছি, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে। আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আর এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ।

তিনি আরও বলেন, আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ রক্ষা করতে সক্ষম হয়েছি, এটি অতীতেও ছিল এবং আগামীতেও থাকবে। আমরা বিশ্ববাসীর কাছে দেখাতে চাই, আমাদের দেশ, সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়ে গর্ব করি।

পুলিশ সুপার জসিম উদদীন বলেন, জেলার সাতটি থানায় মানুষের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে যে, শান্তিপূর্ণ পরিবেশে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অনান্য বাহিনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি মণ্ডপে পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সার্বক্ষণিক নজরদারি করছে। এবং কোন ধরনের আশঙ্কার সম্ভাবনা থাকলে আমাদের জনাচ্ছেন। আমরা সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তার প্রক্রিয়া চলমান থাকবে। আমরা মনে করছি নিরাপত্তার যে অবস্থানটা রয়েছে, এটার মাধ্যমে সকলের মাঝে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ প্রদ্দার।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!