নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা, ১৯ জন গ্রেফতার- এ কে এম শহিদুল রহমান,র‍্যাব ডিজি।Nafiz Ashraf.Tnntv24

৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা, ১৯ জন গ্রেফতার- এ কে এম শহিদুল রহমান,র‍্যাব ডিজি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা, ১৯ জন গ্রেফতার- এ কে এম শহিদুল রহমান,র‍্যাব ডিজি।Nafiz Ashraf.Tnntv24

৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে বিচ্ছিন্ন
নাশকতার চেষ্টা, ১৯ জন গ্রেফতার  – র‌্যাব ডিজি এ কে এম শহিদুল রহমান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব ) মাহপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন ৩৩ হাজার মন্ডপের মধ্যে ৪৯ টি মন্ডপে কিছু নাশকতাকারি, কিছু কাপুরুষ
কিছু অসুস্থ মনমানষিকতার লোকজন বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা করেছে। প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। ১৯ জন নাশকতাকারিকে
গ্রেফতার করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া খুব ভালোভাবেই শারদীয় র্দুগা উৎসব উদযাপন হচ্ছে।

বুধবার বিকিলে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচারক আরও বলেন,শারদীয় দুর্গা উৎসব সফল ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনীর সর্বাত্বক প্রচেষ্টা ছিলো। আশা করি আর একটি দিন আছে ।
বিজয়াদশমীর মাধ্যমে সমাপ্ত হবে। এ পর্যন্ত যে ভাবে চলেছে আমরা সন্তোষ্ট ।

সারাদেশে ৩৩ হাজারে বেশী পুজা মন্ডপ ছিলো। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় মাধ্যমে আমারা
আইনশৃংখলা নিশ্চিত করতে পেরেছি। এটি কেবল মাত্র আইনশৃংখলা বাহিনীর কাজ না।

তিনি বলেন, আমারা আশা করবো সম্প্রিতির এই বাংলাদেশে সকল ধর্ম ও গোত্রের মানুষের। ১৮ কোটি মানুষের এই বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাচার
অধিকার আছে। যে যার ধমীয় উৎসব নিধিদ্বায় পালন করবে । কেউ বাধা দিবেনা। যারা বাধা দেয় তারা আইন ভঙ্গ করে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ
করবো । এবারের চেয়ে আগামীবার আরো ভালোভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজন হবে। আমারা কোন ভাবেই এই দুস্কৃতিকারি বা নাশকতাকারিতেকে এলাউ করবোনা।

আমাদের সৌহাদ্য সম্প্রতি যাতে অটুট থাকে। সবচেয়ে ভালো হতো এই ধরনের অনুষ্ঠানগুলো পূজা, মুসলামানদের ঈদের জামায়াত, খ্রষ্টানদের বড় দিন ,বৌদ্ধদের উৎসব যদি আমাদের আইনশৃংখলা বাহিনী
নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না থেকে স্বতর্ফুত ভাবে আমরা উদযাপন তরতে পারবো সেইদিন প্রকৃত আনন্দ। কিন্তু এখন আমাদের এই ভাবে করতে হবে।

এসয়য় তার সাথে ছিলেন র‌্যাব ১১ সিও লে.কর্ণেল এইচ এম সাজ্জাত হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!