নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব-জি এম সাদরিল।Nafiz Ashraf.Tnntv24

দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব-জি এম সাদরিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব-জি এম সাদরিল।Nafiz Ashraf.Tnntv24

দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব

-জি এম সাদরিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মালম্বিেদর দুর্গোৎসব উপলক্ষ্যে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। আমরা যেমন আমাদের উৎসব পালন করি, ঠিক তেমনি হিন্দু, মারমা, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও উৎসব পালন করেন।

সাদরিল আরও বলেন, বিএনপি সব সময়ে সব ধর্মকে সমান চোখে দেখে। যার যার ধর্ম, সে পালন করবে। সব ধর্মের প্রতি সমান সম্মান থাকবে- এটাই বিএনপির লক্ষ্য। কাউকে সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের বাজারে শ্রী শ্রী রাম কানাই জিউর বিগ্রহ মন্দির পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

তিনি আরও যোগ করেন, দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব পালন করুন। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং বিএনপির ক্ষমতার উৎস হলো জাতি ও ধর্ম নির্বিশেষে বাংলাদেশের জনগণ। যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, মন্দির কমিটির সভাপতি অনিক সরকার, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ অন্যরা ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!